বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়ক্লাসরুম ছেড়ে আন্দোলন নয়, শিক্ষকদের দায়িত্ব পাঠদানেই: শিক্ষামন্ত্রী

ক্লাসরুম ছেড়ে আন্দোলন নয়, শিক্ষকদের দায়িত্ব পাঠদানেই: শিক্ষামন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
ক্লাসরুম ছেড়ে আন্দোলন নয়, শিক্ষকদের দায়িত্ব পাঠদানেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকতার মূল দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান। ক্লাসরুম ছেড়ে রাজপথে আন্দোলনে যাওয়াকে তিনি দায়িত্বপরায়ণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের দলীয় প্রভাবমুক্ত করার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী তার পূর্ব অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার মন্ত্রণালয়ের রয়েছে। তিনি উল্লেখ করেন, ২০০১ সালে দায়িত্ব পালনকালে বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার সময় একটি পাবলিক কলেজের অধ্যক্ষকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় বিসিএস শিক্ষা প্রশাসনের কিছু নেতার আপত্তি ছিল। তবে তিনি তখন স্পষ্ট করে জানান, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সরকারের দায়িত্ব, আর শিক্ষকদের দায়িত্ব শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করা।

মন্ত্রী বলেন, শিক্ষকরা ব্ল্যাকবোর্ড, চক এবং শিক্ষার্থীদের নিয়ে পাঠদানের জন্য নিয়োজিত। প্রশাসনিক বিষয় ও রাজপথের কর্মসূচি শিক্ষকদের মূল দায়িত্ব নয়। দাবি-দাওয়া থাকলে তা নির্ধারিত প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত, রাজপথে নেমে আন্দোলন করার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, সরকার শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়া উপেক্ষা করছে না। নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপিত দাবি পর্যালোচনা ও সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে জনভোগান্তি সৃষ্টি করে বা সড়ক অবরোধ করে দাবি আদায়ের পথ গ্রহণ করা সমীচীন নয়।

শিক্ষকদের মানুষ গড়ার কারিগর আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, তারা দায়িত্বশীল আচরণ বজায় রেখে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখবেন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।