বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়প্রধানমন্ত্রীর দেওয়া সম্মান সিলেটবাসীর উপহার: আরিফুল হক চৌধুরী

প্রধানমন্ত্রীর দেওয়া সম্মান সিলেটবাসীর উপহার: আরিফুল হক চৌধুরী

icon
দর্পণ টিভি লন্ডন
প্রধানমন্ত্রীর দেওয়া সম্মান সিলেটবাসীর উপহার: আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দায়িত্ব ও সম্মান তাকে দিয়েছেন, সেটি মূলত তার নির্বাচনী এলাকা সিলেট ৪ আসনের জনগণ ও সমগ্র সিলেটবাসীর প্রাপ্তি।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সিলেটে প্রথম সফরকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের জনগণ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, তার প্রতি সম্মান রেখেই তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই ভালোবাসা ও সমর্থনের জন্য সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনগণের প্রত্যাশা পূরণে দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, হিংসা ও বিভেদ পরিহার করে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলাই তার লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার মানুষের প্রতি তিনি ঋণী। এখন থেকে এলাকার উন্নয়ন ও দেশের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান এবং এ জন্য সবার দোয়া কামনা করেন।

এর আগে নিজ বাসভবনে গিয়ে তিনি মায়ের ও শাশুড়ির প্রতি শ্রদ্ধা জানান এবং পারিবারিক সংবর্ধনায় অংশ নেন। সেখানে পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, অ্যাডভোকেট কামাল হোসেন, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টেলিং তারিয়াং, জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সহ সভাপতি হাজী আব্দুর রকীব, সওকত আলী বাবুল এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়াসহ অনেকে।

মানুষের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, জনগণের বিশ্বাসই তার সবচেয়ে বড় প্রেরণা, আর সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হবে তার প্রধান কর্তব্য।