মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়কথা নয়, সিন্ডিকেট দমনে কাজ করে দেখাব বললেন বাণিজ্যমন্ত্রী

কথা নয়, সিন্ডিকেট দমনে কাজ করে দেখাব বললেন বাণিজ্যমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
কথা নয়, সিন্ডিকেট দমনে কাজ করে দেখাব বললেন বাণিজ্যমন্ত্রী

নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে সিন্ডিকেট দমনে সরকার কথার আশ্বাসে নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফল দেখাতে চায়।

বুধবার ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

মন্ত্রী জানান, বর্তমানে প্রয়োজনীয় সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আমদানি পাইপলাইনও সন্তোষজনক অবস্থায় আছে। তাই রমজান মাসে বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা নেই বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

অসাধু চক্র বা সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের সাউন্ড বাইট দেওয়ার পক্ষপাতী নন তিনি। বরং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং বাজার তদারকি জোরদারের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রমাণ দেওয়া হবে।

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ পেছানোর বিষয়ে সরকার উদ্যোগ নেবে বলেও জানান আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সমন্বয় শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

রপ্তানি আয়ের ৮৫ শতাংশ একটি নির্দিষ্ট খাতের ওপর নির্ভরশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, রপ্তানি কাঠামোয় বৈচিত্র্য আনতে নতুন পণ্য ও নতুন বাজার সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করতে প্রয়োজনীয় সরকারি সহায়তাও নিশ্চিত করা হবে।

গত দুই থেকে তিন বছরে বিনিয়োগের গতি মন্থর হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছর ২০ থেকে ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগ স্থবিরতা দূর করা জরুরি। স্থিতিশীল পরিবেশ ছাড়া বিনিয়োগ আসে না বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে পরিবর্তনের ফলে বৈশ্বিক বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক ধাক্কা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা সীমিত, তাই প্রতিটি নীতিগত সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।

সবশেষে তিনি বলেন, সরকারকে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা করা হোক। সম্মিলিত প্রচেষ্টায় অর্থনীতিকে এগিয়ে নেওয়াই এখন সবার দায়িত্ব।