মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়বিএনপি আগে পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

বিএনপি আগে পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
বিএনপি আগে পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বিএনপি এক সময় তার পদত্যাগ চাইলেও সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। একই সঙ্গে তিনি জানান, নতুন সরকারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশ আগে নীতি অনুসরণ করা।

বুধবার সন্ধ্যায় ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে খলিলুর রহমান জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে সরকারের চেষ্টা আরও জোরদার করা হবে। এ প্রক্রিয়ায় আরকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। পাশাপাশি নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা অভিযোগ করছেন, তাদের আবার ভোট গণনার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

আগামী দিনের পররাষ্ট্রনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে সাজানো হবে জানিয়ে খলিলুর রহমান বলেন, সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে, তবে সবার আগে গুরুত্ব পাবে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের স্বার্থ।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। তিনি জানান, এই সরকারের পররাষ্ট্রনীতি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই নির্ধারিত হবে।

রাষ্ট্রের কূটনীতির প্রতিটি সিদ্ধান্ত যখন নাগরিকের স্বার্থকে কেন্দ্র করে এগোবে, তখনই দেশের আত্মমর্যাদা আরও দৃঢ় হবে, আর সেই আশাই নতুন দায়িত্বের শুরুতে মানুষ দেখতে চায়।