মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

icon
দর্পণ টিভি লন্ডন
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আবদুল্লাহ এম ছালেহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহকে নিয়োগ দিয়েছে সরকার।

১৮ ফেব্রুয়ারি ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই দায়িত্ব পালনের জন্য আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এ পদে বহাল থাকবেন। সচিব পদমর্যাদায় তার বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা। নিয়োগের অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে চূড়ান্ত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পৃথক প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া হয়েছে। মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব দুই পদে আব্দুর রহমান সানিকেও নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্বে এই নিয়োগগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন, আর জনসেবার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও দক্ষতার ছোঁয়া পৌঁছাক এটাই দেশের মানুষের প্রত্যাশা।