মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেন।

বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বিশেষভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং কোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ইবাদতের সময় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত দৃশ্যমান করার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, প্রবাসী শ্রমবাজার বিশেষ করে মধ্যপ্রাচ্যভিত্তিক কর্মসংস্থান পুনরুজ্জীবিত করার বিষয়টি বৈঠকে উত্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে এই শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বর্তমানে বিভিন্ন কারণে সেখানে ছন্দপতন ঘটেছে। এ প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য সফরের মাধ্যমে নতুন করে শ্রমবাজার সম্প্রসারণের সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে মত দেওয়া হয়েছে।

এছাড়া সরকার আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও বৈঠকে জানানো হয়েছে।

নতুন সরকারের প্রথম বৈঠকেই জনজীবনের নিত্যপ্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা নাগরিকদের প্রত্যাশা আরও উঁচুতে তুলেছে। রমজানের পবিত্র আবহে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের এই অঙ্গীকার বাস্তবায়িত হলে তা মানুষের আস্থাকে আরও দৃঢ় করবে, আর সেই আস্থাই হতে পারে একটি কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় শক্তি।