বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

icon
দর্পণ টিভি লন্ডন
২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপটে নতুন দায়িত্ব গ্রহণ করছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার প্রাক্কালে প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, সরকারের মোট ঋণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকারও বেশি পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি ও বিদেশি উৎস মিলিয়ে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা। একই সময়ে নিট বৈদেশিক ঋণ এসেছে ১০৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা প্রতি ডলার ১২২ টাকা হিসাবে প্রায় ১৩ হাজার ১০৩ কোটি টাকার সমান।

সব মিলিয়ে অর্থবছরের প্রথম ছয় মাসে দেশি ও বিদেশি উৎস থেকে সরকারের নতুন ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ২৫১ কোটি টাকা। ফলে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ২০২৫ সালেও ৩২ শতাংশের বেশি ছিল, যা সামষ্টিক অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। উচ্চ সুদহার, বাজেট ঘাটতি, রাজস্ব আহরণে চ্যালেঞ্জ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি—সব মিলিয়ে নতুন সরকারের জন্য অর্থনীতি একটি বড় পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠছে।

ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে এমন এক সময়ে, যখন আর্থিক ভারসাম্য রক্ষা, ঋণ ব্যবস্থাপনা এবং প্রবৃদ্ধি ধরে রাখা হবে নীতিনির্ধারকদের প্রধান অগ্রাধিকার।

ঋণের অঙ্ক যত বড়ই হোক, সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা ও স্বচ্ছ আর্থিক নীতিই পারে আস্থার নতুন ভিত্তি গড়তে। এখন প্রত্যাশা, সংখ্যার ভার নয়, দায়িত্ববোধের শক্তিই আগামী দিনের অর্থনীতিকে এগিয়ে নেবে।