বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়প্রথম ভোটেই জয়, কাউন্সিলর থেকে মন্ত্রিসভায় আরিফুল হক চৌধুরী

প্রথম ভোটেই জয়, কাউন্সিলর থেকে মন্ত্রিসভায় আরিফুল হক চৌধুরী

icon
দর্পণ টিভি লন্ডন
প্রথম ভোটেই জয়, কাউন্সিলর থেকে মন্ত্রিসভায় আরিফুল হক চৌধুরী

জাতীয় সংসদ সদস্য হিসেবে প্রথমবারের নির্বাচনে অংশ নিয়েই বিপুল ভোটে জয়লাভ করেছেন সিলেটের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আরিফুল হক চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, তাকে নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে তার দায়িত্বগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিরঙ্কুশ ব্যবধানে বিজয় অর্জন করেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৯৭৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৩৭১।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেট ৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং রাত ১০টার দিকে ১৭২টি কেন্দ্রের ফল গণনা শেষ হয়।

উপজেলা ভিত্তিক ফলাফলে কোম্পানীগঞ্জে ধানের শীষ পেয়েছে ৪৬ হাজার ৬৬৬ ভোট, দাঁড়িপাল্লা ২০ হাজার ৮৯। গোয়াইনঘাটে ধানের শীষ ৯৭ হাজার ৪৮৪ এবং দাঁড়িপাল্লা ২৭ হাজার ৮৯৯ ভোট পায়। জৈন্তাপুরে ধানের শীষের প্রাপ্ত ভোট ৪৪ হাজার ১৯৬ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ২১ হাজার ৯৮৭। জাতীয় সংসদের এই আসনটি ২৩২ নম্বর হিসেবে পরিচিত।

আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক পথচলা শুরু হয় ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। ২০০৩ সালে তিনি কাউন্সিলর নির্বাচিত হন এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে নগর নেতৃত্বে উঠে আসেন এবং দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

১৯৫৯ সালের ২৩ নভেম্বর সিলেটের কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা মো. শফিকুল হক চৌধুরী ও মাতা আমিনা খাতুন। ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট নগর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী প্রচারণায় তিনি সিলেট ৪ আসনের খনিজ সম্পদ ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা তুলে ধরেন। পাথর কোয়ারি পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন খাতের উন্নয়নের অঙ্গীকার ছিল তার প্রচারের অন্যতম প্রধান বিষয়।

স্থানীয় বিশ্লেষকদের মতে, ওয়ার্ড কাউন্সিলর থেকে সংসদ সদস্য এবং সেখান থেকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার স্বীকৃতি। এই উত্থান কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং সিলেটের রাজনীতিতে অভিজ্ঞতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা।