রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিআজাদির রাজনীতির ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর, এগারো দলীয় জোট মাঠে নামছে গোলামীর বিরুদ্ধে

আজাদির রাজনীতির ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর, এগারো দলীয় জোট মাঠে নামছে গোলামীর বিরুদ্ধে

icon
দর্পণ টিভি লন্ডন
আজাদির রাজনীতির ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর, এগারো দলীয় জোট মাঠে নামছে গোলামীর বিরুদ্ধে

গোলামীর রাজনীতি পরিহার করে আজাদির জন্য লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, এগারো দলীয় জোট এখন থেকে আজাদির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সোমবার ৫ জানুয়ারি সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারি কর্মকর্তারা আগের শাসনামলের মতো দায়িত্ব এড়িয়ে রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন, যা বর্তমান বাংলাদেশে আর গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার আজও নিশ্চিত করতে পারেনি সরকার। তার এই আত্মত্যাগকে সামনে রেখে আজাদির সংগ্রাম শুরু করা হলো। এগারো দলীয় জোট এখন থেকে আজাদির জোট হিসেবে মাঠে থাকবে এবং কোনো ধরনের গোলামীর রাজনীতি করবে না।

এ সময় তিনি ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাকে আজাদির এলাকা হিসেবে ঘোষণা করেন। এসব এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না বলে জানান তিনি। পাশাপাশি সাধারণ মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। সাম্য ও হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন জোরদার করার কথাও জানান তিনি।

নির্বাচন কমিশনের প্রতি জনগণের কাছে জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করে নির্বাচনী সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা তার প্রতি অসম্মানজনক এবং আচরণবিধির লঙ্ঘন।

প্রচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রচারণায় কেবল আজাদির বার্তাই থাকবে, অন্য কোনো প্রতীক বা বিষয়কে সামনে আনা হবে না।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা একপাক্ষিক হলে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করতে চাইলে বিএনপিকেও প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব