বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

icon
দর্পণ টিভি লন্ডন
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সম্ভাব্য আকার হতে পারে প্রায় ৫০ সদস্যের। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকতে পারেন। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

দলীয় ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন এবং টেকনোক্র্যাট কোটায় ড. খলিলুর রহমান।

পঞ্চগড় ২ আসন থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।

সিলেট সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তার একান্ত সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচিত এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আহ্বান পেয়েছেন বলে জানা গেছে।

সিলেট ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

বগুড়া ২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।

কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জামালপুর ১ আসনের বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাতও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিক ও নবীন মুখের সমন্বয় ঘটছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অর্থনীতি, প্রশাসন ও জনসেবামুখী খাতে দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা তৈরি হয়েছে। জনগণের রায় বাস্তবায়নের এ পথচলায় দক্ষতা, জবাবদিহি ও সুশাসনই হবে নতুন সরকারের সাফল্যের মূল মাপকাঠি।