বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়আজ নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

আজ নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

icon
দর্পণ টিভি লন্ডন
আজ নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এ আয়োজন করা হয়েছে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো একটি স্মারকপত্রে শপথ অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করতে এরই মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। একই সঙ্গে সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অনুলিপি দিয়েছে। তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ ছাড়া বিজিবি, র‍্যাব ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মহাপরিচালকরাও অনুলিপিপ্রাপ্তদের মধ্যে আছেন।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শপথ গ্রহণকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি আজকের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের পরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের এই আনুষ্ঠানিক আয়োজন নির্ধারিত হয়।

গণতান্ত্রিক যাত্রার এই প্রথম ধাপে শপথের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছেন, আর দেশের মানুষ তাকিয়ে আছে তাদের প্রতিশ্রুত নতুন দিনের দিকে।