বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়ছয় মাসের খাদ্য আমদানি সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

ছয় মাসের খাদ্য আমদানি সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

icon
দর্পণ টিভি লন্ডন
ছয় মাসের খাদ্য আমদানি সক্ষমতা ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তরের সময় দেশে ছয় মাসের খাদ্য আমদানির সক্ষমতা এবং ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেখে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। সে সময় ব্যাংকিং খাত সংকটাপন্ন অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হওয়ার পরিস্থিতিতে পৌঁছেছিল বলে তিনি উল্লেখ করেন। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে বর্তমানে রিজার্ভ বেড়ে ২৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, বিদায়ের সময় যে পরিমাণ রিজার্ভ রাখা হচ্ছে, তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। এতে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটি স্থিতিশীল ভিত্তি তৈরি হয়েছে, যা পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, এ সময়ে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে, তবু বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থনীতি পুনরুদ্ধার, ব্যাংকিং খাত সচল করা এবং প্রশাসনিক সংস্কার এগিয়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি অর্জনের চেষ্টা করা হয়েছে।

দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অর্থনৈতিক স্থিতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার এই দাবি ভবিষ্যৎ সরকারের জন্য একটি প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচিত হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় স্থিতিশীলতা রক্ষা করাই এখন সবার প্রধান প্রত্যাশা।