বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়জুলাই স্মৃতি ধারণে প্রথা ভেঙে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

জুলাই স্মৃতি ধারণে প্রথা ভেঙে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

icon
দর্পণ টিভি লন্ডন
জুলাই স্মৃতি ধারণে প্রথা ভেঙে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি ধারণসহ চারটি গুরুত্বপূর্ণ কারণ বিবেচনায় নিয়ে এবার প্রথা ভেঙে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নির্বাচন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে দেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং বিএনপির নেতারা।

রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান, জুলাই ঘোষণা ও জুলাই সনদ স্বাক্ষরের মতো ঐতিহাসিক ঘটনার সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ এবং বিশেষ করে দক্ষিণ প্লাজার গভীর সম্পর্ক রয়েছে। এছাড়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির জানাজা এখানেই অনুষ্ঠিত হয়। এসব স্মৃতিবিজড়িত প্রেক্ষাপট বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিশেষ তাৎপর্য বহন করছে বলেই দক্ষিণ প্লাজাকে শপথস্থল হিসেবে বিবেচনা করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিকেলে একই স্থানে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হলেও এবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ আয়োজন হবে। বিএনপির পক্ষ থেকেও এ স্থানে শপথ অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

আইন উপদেষ্টা আরও জানান, প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রিত অতিথিদের বিষয়টি দেখভাল করছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথের পর সরকারি দল সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। দলীয় সূত্র অনুযায়ী, তারেক রহমানই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের সিদ্ধান্তকে ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যা দিয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ স্বাক্ষর এবং গুরুত্বপূর্ণ জাতীয় ব্যক্তিত্বদের জানাজার মতো ঘটনার কারণে এ স্থানটি জাতির স্মৃতির অংশ হয়ে উঠেছে। জনগণের আবেগ ও ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে এখানেই শপথ আয়োজনকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। প্রবীণ নাগরিক থেকে শুরু করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও ভোটকেন্দ্রে গেছেন। এই অর্জনের পেছনে যে ত্যাগ ও আত্মদান রয়েছে, তা স্মরণ রেখেই শপথ অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করে তুলতে চায় দলটি।

দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় একটি প্রতীকী বার্তা বহন করছে। গণতান্ত্রিক প্রত্যাশা, ত্যাগের স্মৃতি এবং ভবিষ্যতের অঙ্গীকারকে একত্রে ধারণ করেই নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিমত।