বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়নতুন সরকার শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান

নতুন সরকার শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান

icon
দর্পণ টিভি লন্ডন
নতুন সরকার শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার বেলা ১১টায় আয়োজিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে, এরপর সেনাবাহিনী স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে।

অনুষ্ঠানে দেশে কর্মরত সেনাসদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাহিনী নিয়ম অনুযায়ী ব্যারাকে প্রত্যাবর্তন করবে। তবে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা অব্যাহত থাকবে।

তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান। নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীর শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্বশীলতার প্রশংসা করে সেনাপ্রধান বলেন, সংবেদনশীল সময়ে বাহিনীর পেশাদার ভূমিকা জনগণের আস্থা আরও দৃঢ় করেছে।

রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালন এবং যথাসময়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার এই ঘোষণা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রতিই এক সুস্পষ্ট অঙ্গীকার।