বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যায় রাজধানীতে একাধিক বৈঠকের অংশ হিসেবে এ সফর করেন তিনি।

সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে প্রবেশ করেন এবং সেখানে বৈঠক শেষে রাত ৮টার দিকে বসুন্ধরা এলাকা থেকে বেইলি রোডে নাহিদ ইসলামের বাসার উদ্দেশে রওয়ানা হন।

তারেক রহমানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে শনিবার বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছিল, রোববার সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে তারেক রহমানের।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচনের পর প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারাবাহিক সংলাপ ও সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক বার্তা দিচ্ছে। মতপার্থক্য থাকলেও আলোচনার টেবিলে বসার সংস্কৃতি গণতন্ত্রকে শক্তিশালী করে—এমন প্রত্যাশাই এখন নাগরিক সমাজের।