বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে পদক্ষেপের আশ্বাস তারেক রহমানের

নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে পদক্ষেপের আশ্বাস তারেক রহমানের

icon
দর্পণ টিভি লন্ডন
নির্বাচন-পরবর্তী সহিংসতা রোধে পদক্ষেপের আশ্বাস তারেক রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে পৌঁছান তিনি এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে জামায়াত আমির ফুল দিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বৈঠক শেষে রাত ৮টার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে যান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, তিনি তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন এবং এই সাক্ষাৎকে জাতীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন।

পোস্টে তিনি আশা প্রকাশ করেন, সংলাপ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচিত হবে। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে একটি স্থিতিশীল ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. শফিকুর রহমান জানান, আলোচনায় তারেক রহমান নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধ এবং বিরোধী দলীয় কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সম্ভাব্য হামলা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি এই আশ্বাসকে স্বাগত জানান এবং প্রত্যাশা করেন, কোনো নাগরিক যেন ভীতি বা নিরাপত্তাহীনতায় না ভোগেন।

জামায়াত আমির আরও বলেন, জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা হবে, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপস করা হবে না। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকলেও প্রয়োজনীয় ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে তারা সোচ্চার থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

রাজনৈতিক অঙ্গনে এই বৈঠককে অনেকেই ভবিষ্যৎ সমন্বয় ও সংলাপভিত্তিক রাজনীতির ইঙ্গিত হিসেবে দেখছেন। সহিংসতা ও বিভাজনের পরিবর্তে দায়িত্বশীলতা ও সংযমের বার্তাই এখন দেশের মানুষের প্রধান প্রত্যাশা।