বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপরিবেশবন্দর রক্ষার নামে ভক্ষকের ভূমিকায় কর্ণফুলী দখল, উচ্ছেদে নেই কার্যকর উদ্যোগ

বন্দর রক্ষার নামে ভক্ষকের ভূমিকায় কর্ণফুলী দখল, উচ্ছেদে নেই কার্যকর উদ্যোগ

icon
দর্পণ টিভি লন্ডন
বন্দর রক্ষার নামে ভক্ষকের ভূমিকায় কর্ণফুলী দখল, উচ্ছেদে নেই কার্যকর উদ্যোগ

চট্টগ্রাম নগরীতে কর্ণফুলী নদী রক্ষায় দীর্ঘ আইনি লড়াইয়ের পরও অবৈধ দখল উচ্ছেদ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে কালের ধ্রুবতারা অ্যাডভোকেট মনজিল মোরসেদ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই উদ্বেগের কথা তুলে ধরেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।


তিনি বলেন, গত ১৬ বছর ধরে কর্ণফুলী রক্ষায় একই ভিত্তিতে সাতটি মামলা জয় করা হলেও বন্দরের সহযোগিতায় দখলদাররা বারবার নতুন মামলা করে নদী ভরাট অব্যাহত রেখেছে। এর ফলে কর্ণফুলীর দখল ও দূষণ বেড়েই চলেছে। চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে না তুললে একদিন কর্ণফুলী মৃত নদীতে পরিণত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জনস্বার্থে দায়ের করা সাড়ে তিনশোর বেশি মামলার ধারাবাহিক ঘটনা ও তার জীবনসংগ্রামকে কেন্দ্র করে নাগরদোলা ফিল্মস নির্মিত এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয় অনুষ্ঠানে। বাংলাদেশ পরিবেশ ফোরামের সভাপতি প্রকৌশলী মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন নির্মাতা আলীউর রহমান। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে জনস্বার্থে মামলা করে অ্যাডভোকেট মনজিল মোরসেদ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরস্থায়ী হয়ে থাকবে এবং অন্য আইনজীবীদের জন্য অনুকরণীয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার কারণে কর্ণফুলী দখল বাড়ছে এবং প্রাকৃতিক সৌন্দর্যে গড়া এই নগরী ভয়াবহ বায়ুদূষণের দিকে ধাবিত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রধান বক্তা একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট আবুল মোমেন বলেন, প্রশাসনিক দুর্বলতা ও সামাজিক অবক্ষয়ের কারণে সমাজে অসৎ শক্তি প্রভাবশালী হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে অ্যাডভোকেট মনজিল মোরসেদের মতো মানুষের কাজ সমাজকে পথ দেখায়।


এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সহসভাপতি প্রকৌশলী মির্জা মোহাম্মদ ঈসমাইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক সুবীর মহাজন, মানবাধিকার কর্মী তাপস হোড়, মিঠুল দাশগুপ্ত, প্রীতিলতা ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব, শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাতিজি মুশফিকা মোস্তফা এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি এস এম পেয়ার আলীসহ আরও অনেকে।

কর্ণফুলী শুধু একটি নদী নয়, এটি চট্টগ্রামের প্রাণপ্রবাহ, আর সেই প্রাণ রক্ষায় এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায় অপরিশোধিতই থেকে যাবে।

আরও খবর
আরও কোনো খবর নেই