মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমচাকরিপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার কাগজপত্র জমা ২৭ জানুয়ারির মধ্যে, পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার কাগজপত্র জমা ২৭ জানুয়ারির মধ্যে, পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

icon
দর্পণ টিভি লন্ডন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার কাগজপত্র জমা ২৭ জানুয়ারির মধ্যে, পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এই পরীক্ষা আয়োজন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পদের নাম সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। মৌখিক পরীক্ষার তারিখ ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬।

মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের যে কাগজপত্র প্রয়োজন হবে তা হলো অনলাইনে আবেদনকালে আপলোডকৃত ছবি, আবেদনপত্রের কপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত গেজেট ও সম্পর্ক সনদ জমা দিতে হবে। শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদ জমা দেওয়ার কথা বলা হয়েছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের অনুমোদিত সনদ প্রয়োজন হবে।

শিক্ষাগত যোগ্যতার সনদসহ সব প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করতে হবে। সব কাগজপত্র ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রার্থীদের প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় এবং স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

আরও খবর
আরও কোনো খবর নেই