মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়অর্থপাচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, স্বচ্ছতা ও নৈতিকতা জোরদারের আহ্বান

অর্থপাচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, স্বচ্ছতা ও নৈতিকতা জোরদারের আহ্বান

icon
দর্পণ টিভি লন্ডন
অর্থপাচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, স্বচ্ছতা ও নৈতিকতা জোরদারের আহ্বান

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থপাচার হয়েছে বলে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। তিনি বলেন, এ অর্থপাচারের একটি বড় অংশ ঘটেছে ব্যাংকিং খাতে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে; পাশাপাশি কিছু ক্ষেত্রে হিসাবরক্ষণ প্রক্রিয়ার অনিয়ম বা ম্যানিপুলেশনের অভিযোগও রয়েছে।

শনিবার, ১৭ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস সাফা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ও সম্মিলিত উদ্যোগের পক্ষে অবস্থান নেয়। তিনি জানান, আলোচনা, আস্থা বৃদ্ধি এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে সহযোগিতামূলক সমাধান খুঁজতে বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, সম্মেলনে দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের বিশেষজ্ঞ, অনুশীলনকারী ও চিন্তাবিদদের উপস্থিতি উৎসাহব্যঞ্জক। তাদের আলোচনা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীদের জন্য সততা, দায়বদ্ধতা এবং উদ্ভাবনের ওপর সমান গুরুত্ব দেওয়ার দিকনির্দেশনা দিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবনের দ্রুত অগ্রগতিতে বিভিন্ন পেশা, বিশেষ করে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা খাত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে ব্যবসা ও প্রশাসনে স্থায়িত্ব, স্বচ্ছতা এবং নৈতিক অনুশীলনের ওপর বৈশ্বিক গুরুত্বও বাড়ছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তি ও টেকসই সক্ষমতার সমন্বয়কে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক সংহতি গভীর করতে পেশাজীবীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। এ ধরনের সম্মেলন জ্ঞান বিনিময়, উত্তম চর্চা ভাগাভাগি এবং কার্যকর সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আশা প্রকাশ করেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের উদ্যোগ স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।