১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা, ২৫৩টি আসনে মনোনয়ন চূড়ান্ত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করা হয়েছে। জোটটি ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার রাতে আসন সমঝোতা ঘোষণা করেন। তিনি জানান, জোটের আওতায় আসন বণ্টন অনুযায়ী জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের অংশগ্রহণের আসন সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।
জোটের এই সমঝোতা আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর রাজনৈতিক কৌশল এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে একটি পরিস্কার ধারণা দিচ্ছে।