সোমবার , ১৫ জুন ২০২৬
সাম্প্রতিক
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার সৌদিতে কর্মী ও ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না ডা শফিকুর রহমান অনলাইনে ফুটবল বিশ্বকাপের খেলা যেভাবে দেখবেন হাসিনাকে পুশইন করুন দেখি কত সাহস গোলটেবিলে বক্তারা ফি দিয়েও খেলা মিস গ্রাহকের টাকা গ্রামীণফোনের কাছে কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে প্রতিমন্ত্রী নুরুল হক নূর চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর জ্যাকেটের হাতায় বাংলাদেশের প্রতীক তুলে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন সঞ্জয় দেব যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় সমর্থন জানাল পাকিস্তান ও সৌদি আরব রোববার প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্প ও পাকিস্তানের, সতর্ক অবস্থানে তেহরান ইরানের বিরুদ্ধে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ, জবাবের ইঙ্গিত ট্রাম্পের কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি টিআইবির আহ্বান ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন বাস্তবতা বিবর্জিত ও ঋণনির্ভর বাজেটের অভিযোগ নাহিদ ইসলামের রঙ, সুর ও উচ্ছ্বাসে শুরু বিশ্বকাপের মহাযজ্ঞ হাজারো মার্কিন নাগরিক কেন ছাড়ছেন নিজেদের নাগরিকত্ব ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, হামলার পরিকল্পনা স্থগিতের দাবি ট্রাম্পের তুরস্ককে শত্রু রাষ্ট্র হিসেবে আখ্যা দিলেন ইসরাইলি সংসদ সদস্য, বাড়ছে কূটনৈতিক উত্তেজনা মার্কিন হামলায় যুদ্ধবিরতি কার্যত অকার্যকর বলে দাবি ইরানের ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আজাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা কিনব্রিজ ও চাঁদনীঘাট এলাকাকে ছিলটি ঐতিহ্য চত্বর ঘোষণার দাবি মোবাইল সিমের ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব, সেবা হবে আরও সহজলভ্য ওসমানী বিমানবন্দর বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালুর দাবি
হোমজাতীয়ফি দিয়েও খেলা মিস গ্রাহকের টাকা গ্রামীণফোনের কাছে

ফি দিয়েও খেলা মিস গ্রাহকের টাকা গ্রামীণফোনের কাছে

icon
দর্পণ টিভি লন্ডন
ফি দিয়েও খেলা মিস গ্রাহকের টাকা গ্রামীণফোনের কাছে

উদ্বোধনী অনুষ্ঠানসহ ফিফা ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন গ্রামীণফোনের ফিফা ওয়ার্ল্ড কাপ পাস ক্রেতারা। তবে সেবা বিঘ্নের অভিযোগ থাকলেও গ্রাহকের অর্থ গ্রামীণফোনের অ্যাকাউন্টেই থেকে গেছে বলে অভিযোগ উঠেছে।

ফিফা ওয়ার্ল্ড কাপ শুরুর দিন গত ১১ মে থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ পাস নামে তিনটি প্যাকেজ চালু করে । এর মধ্যে ২৪ ঘণ্টার জন্য ২৮ টাকা ৭ দিনের জন্য ১২৭ টাকা এবং ৪৫ দিনের জন্য ১৯৯ টাকার প্যাকেজ ছিল। এসব প্যাকেজের মাধ্যমে বায়োস্কোপ প্ল্যাটফর্মে ম্যাচ স্ট্রিমিং দেখার সুবিধা দেওয়ার কথা ছিল।

তবে শনিবার বায়োস্কোপ প্ল্যাটফর্মে স্ট্রিমিং চলাকালে কারিগরি সমস্যার কারণে অনেক গ্রাহক খেলা দেখতে ব্যর্থ হন। শনিবার (১৩ জুন) কয়েকজন গ্রাহক জানান তারা প্যাকেজ কিনলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ দেখতে পারেননি। কেউ কেউ সামান্য সময় সংযোগ পেলেও পরে সেবা বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগীদের অভিযোগ স্বল্প মেয়াদি ও স্বল্প আয়ের গ্রাহকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। গ্রামীণফোনের বিপুল গ্রাহকসংখ্যার মধ্যে কতজন এই প্যাকেজ নিয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গ্রাহক সংখ্যার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী জানান কারিগরি ত্রুটির কারণে কিছু গ্রাহক সাময়িকভাবে স্ট্রিমিং সেবা বিঘ্নিত হয়েছেন। দ্রুত সেবা স্বাভাবিক করতে কাজ করা হয়েছে এবং এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।