রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না ডা শফিকুর রহমান

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না ডা শফিকুর রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না ডা শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন জনদুর্ভোগ লাঘব এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন সরকারের উদ্দেশ্যে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা ভালো কাজ করলে প্রশংসা পাবেন কিন্তু ভুল করলে সমালোচনার মুখোমুখি হবেন। জনগণের স্বার্থে পরিবর্তন না এলে ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন জনগণের ভোটাধিকার ও ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তিনি দাবি করেন বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি খরচ বৃদ্ধির কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এ বিষয়ে সরকারের ব্যাখ্যা সঠিক নয় বলে তিনি দাবি করেন।

সমাবেশে তিনি আরও বলেন জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে এবং গণদাবি বাস্তবায়ন না হলে রাজপথের আন্দোলন আরও জোরদার করা হবে।