শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমঅন্যান্যজুলাই শহীদ পরিবারগুলোর ঈদ কাটল শূন্যতা ও দীর্ঘশ্বাসে

জুলাই শহীদ পরিবারগুলোর ঈদ কাটল শূন্যতা ও দীর্ঘশ্বাসে

icon
দর্পণ টিভি লন্ডন
জুলাই শহীদ পরিবারগুলোর ঈদ কাটল শূন্যতা ও দীর্ঘশ্বাসে

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারগুলোর এবারের ঈদ কেটেছে গভীর শোক, শূন্যতা ও অবহেলার মধ্য দিয়ে

উৎসবের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন এসব পরিবারে ছিল না কোনো উচ্ছ্বাস। অনেক পরিবার জানিয়েছে রমজান থেকে ঈদ পর্যন্ত তাদের খোঁজ নিতে কেউ এগিয়ে আসেনি

সাভারের শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের পরিবার ঈদের কোলাহল এড়িয়ে গ্রামে চলে যায়। পরিবারের সদস্যরা জানান, ইয়ামিনের অনুপস্থিতি তাদের জীবনের সব আনন্দ কেড়ে নিয়েছে এবং ঈদ এখন শুধুই স্মৃতির দিন

শহীদ সুজনের পরিবারও চরম কষ্টে দিন কাটাচ্ছে। সামান্য ভাতায় কোনোমতে চললেও ঈদে তাদের পাশে দাঁড়ায়নি কেউ। তার মা আক্ষেপ করে বলেন, ছেলের আত্মত্যাগের পরও কেউ তাদের খোঁজ নেয় না

শহীদ জুয়েলের পরিবারেও একই চিত্র। তার মৃত্যুর পর স্ত্রী অন্যত্র বিয়ে করায় বৃদ্ধ বাবা মা ও দুই শিশু সন্তান অসহায় অবস্থায় রয়েছে

আশুলিয়ায় নিহত সাজ্জাদের পরিবার অর্থ সংকটে ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছে। তার ছোট সন্তান এখন দাদির কাছে বড় হচ্ছে

এছাড়া শিশু শহীদ মোবারকের পরিবারও ঈদে কোনো সহায়তা পায়নি। তার বাবা বলেন, বড় নেতারা উৎসব করলেও তাদের মতো পরিবারগুলোকে কেউ মনে রাখে না

শহীদদের স্বজনরা অভিযোগ করেন রাজনৈতিক দলগুলো তাদের নাম ব্যবহার করলেও বাস্তবে তাদের পাশে দাঁড়াচ্ছে না। তাদের মতে উৎসবের সময় এই পরিবারগুলোর কষ্ট আরও প্রকট হয়ে ওঠে এবং সমাজের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তৈরি করে