মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়এক দশকে অর্ধেক তরুণের কর্মসংস্থান হয়নি, বিশ্বব্যাংকের উদ্বেগ

এক দশকে অর্ধেক তরুণের কর্মসংস্থান হয়নি, বিশ্বব্যাংকের উদ্বেগ

icon
দর্পণ টিভি লন্ডন
এক দশকে অর্ধেক তরুণের কর্মসংস্থান হয়নি, বিশ্বব্যাংকের উদ্বেগ

বাংলাদেশের শ্রমবাজারে গত এক দশকে প্রবেশ করা তরুণদের প্রায় অর্ধেকই কর্মসংস্থান পাননি বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, টেকসই প্রবৃদ্ধির জন্য বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

মঙ্গলবার ১৭ মার্চ ঢাকায় সফর শেষে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, গত দশ বছরে দেশের শ্রমবাজারে প্রায় এক কোটি চল্লিশ লাখ তরুণ প্রবেশ করেছেন। তবে এর বিপরীতে চাকরি সৃষ্টি হয়েছে মাত্র সাতাশি লাখ। ফলে কর্মক্ষম তরুণদের একটি বড় অংশ কর্মসংস্থানের বাইরে থেকে গেছে।

বিশেষ করে তরুণীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন বলে উল্লেখ করেন তিনি। তাদের অংশগ্রহণ বাড়াতে কাঠামোগত বাধা দূর করা জরুরি বলে মত দেন।

সফরকালে জুট সরকারের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই রাখতে হলে দীর্ঘদিনের অমীমাংসিত সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার বাস্তবায়ন প্রয়োজন।

বিশ্বব্যাংক জানায়, তারা এমন অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করছে যেখানে প্রবৃদ্ধি সরাসরি স্থানীয় কর্মসংস্থানে রূপ নেয়। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বেসরকারি বিনিয়োগ বাড়াতে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থ সহায়তা প্রদান করেছে।