মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়ঢাকা ১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন আব্দুর রহমান সানী

ঢাকা ১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন আব্দুর রহমান সানী

icon
দর্পণ টিভি লন্ডন
ঢাকা ১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন আব্দুর রহমান সানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা ১৭ এ তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুর রহমান সানীকে। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ২ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার বিকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে বিজয়ী হন। এর মধ্যে বগুড়া ৬ আসন তিনি ছেড়ে দিয়েছেন। ফলে ওই আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পোস্টে জানানো হয়, প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা ১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং যোগাযোগ কার্যক্রম সহজ করতে তার সহকারী একান্ত সচিব ২ আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সমন্বয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচনি এলাকার সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।