বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ, কৃষিমন্ত্রী

দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ, কৃষিমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ, কৃষিমন্ত্রী

দেশের মানুষ এখন একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর জনগণ একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে এবং ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হয়েছে। এখন সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে দেশে অন্যায় ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি সুন্দর ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলা।

শনিবার ১৪ মার্চ কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন বিবেকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সততাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। দেশের আঠারো কোটি মানুষ সৎ ও দক্ষ নেতৃত্ব প্রত্যাশা করে এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সততা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য।

তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা। ঢাকা ও চট্টগ্রামের পর কৌশলগতভাবে এ জেলার গুরুত্ব রয়েছে। তাই কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে দক্ষ প্রশাসন ও ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন রয়েছে।

নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর প্রশংসা করে মন্ত্রী বলেন, তার মতো একজন মানুষ কুমিল্লার সন্তান হওয়া গর্বের বিষয়। করোনাভাইরাস মহামারির কঠিন সময়ে তিনি এবং তার প্রতিষ্ঠিত সংগঠন বিবেক মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মানুষের দাফন সৎকারসহ নানা মানবিক কাজে এগিয়ে এসেছেন।

অনুষ্ঠানে কুমিল্লা পাঁচ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।