স্বর্ণের বাজারে স্বস্তি, আরও এক দফা কমল দাম
দেশের বাজারে টানা দুই দফা দাম বাড়ার পর স্বর্ণের মূল্য আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি রাতে জারি করা বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর তথ্য জানানো হয়। নতুন এই মূল্য শুক্রবার ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ৫ জানুয়ারি বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
নতুন বছরে এখন পর্যন্ত তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।