মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার বললেন মির্জা ফখরুল

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার বললেন মির্জা ফখরুল

icon
দর্পণ টিভি লন্ডন
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার বললেন মির্জা ফখরুল

সরকার নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। তিনি বলেন, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড চালুর যে অঙ্গীকার করা হয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

মঙ্গলবার ১০ মার্চ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, এটি শুধু একটি কার্ড নয়, বরং পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা ও অধিকারকে শক্তিশালী করার একটি উদ্যোগ।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই এই কর্মসূচি শুরু করেছে। কৃষকদের সহায়তায় কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে। এর মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যাবে।

মন্ত্রী জানান, প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে যাতে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ উপকরণ সংগ্রহ করতে পারেন। একই সঙ্গে তিনি বলেন, এবার কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের অর্থের প্রয়োজন হবে না এবং কার্ড বিতরণে কাউকে অবহেলা করা হবে না।

তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতিদান দেওয়া সম্ভব নয়, তবে বাস্তব উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাবে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে তিনি জানান, আগামী সময়ে এই অঞ্চলে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হবে। মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণ এবং তরুণদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মতো উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য ডা আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ উপকারভোগীরা।