বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়স্কুল কলেজের সভাপতির পদে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলের সিদ্ধান্ত

স্কুল কলেজের সভাপতির পদে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলের সিদ্ধান্ত

icon
দর্পণ টিভি লন্ডন
স্কুল কলেজের সভাপতির পদে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিলের সিদ্ধান্ত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার ১০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, বেসরকারি স্কুল ও কলেজের সভাপতি পদে দায়িত্ব পালনের জন্য ন্যূনতম স্নাতক পাসের বাধ্যবাধকতা তুলে নেওয়া হবে। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ পর্যালোচনা বিষয়ক উদ্যোগের অংশ হিসেবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সংশ্লিষ্টরা জানান, আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের শর্ত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই শর্ত বাতিল করে ২০২৪ সালের আগে প্রচলিত নিয়ম পুনর্বহাল করা হবে। ফলে এই পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না।

নীতিনির্ধারকদের মতে, প্রবিধানমালার এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অভিজ্ঞতা, দায়িত্ববোধ ও সামাজিক গ্রহণযোগ্যতাকেও গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।