মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি ওয়াই ফাই দেওয়ার পরিকল্পনা

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি ওয়াই ফাই দেওয়ার পরিকল্পনা

icon
দর্পণ টিভি লন্ডন
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি ওয়াই ফাই দেওয়ার পরিকল্পনা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বিনামূল্যে ওয়াই ফাই সুবিধা চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়াতে প্রত্যেক শিক্ষককে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার ১০ মার্চ শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষাখাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার ৯ মার্চ রাতে শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ পরিকল্পনার কথা জানানো হয়।

জানা গেছে, শিক্ষাখাতে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিন বা ছয় মাসের একটি কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে কর্মসূচির বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী শিক্ষকদের জন্য ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি চালু করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি ওয়াই ফাই সুবিধা চালু করা এবং শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করতে পাঠ্যক্রম পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীরা সহজে আধুনিক জ্ঞান ও তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারবে। এতে শিক্ষা ব্যবস্থায় নতুন গতি তৈরি হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

প্রযুক্তির আলো ছড়িয়ে শিক্ষাঙ্গনকে এগিয়ে নেওয়ার এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথ আরও উন্মুক্ত হবে বলেও আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।