মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ

জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ

icon
দর্পণ টিভি লন্ডন
জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ

দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য কাঠামো ও কার্যকর পদ্ধতি খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে দেশের জাকাত ব্যবস্থাপনাকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং জাকাত বোর্ড পুনর্গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনায় জাকাত ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়। এই কমিটিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন তা আগামী দশ দিনের মধ্যে প্রস্তাব আকারে পাঠাবে ধর্ম মন্ত্রণালয়। পরবর্তীতে জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে কমিটি বিস্তারিত সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে।

এর আগে গত শনিবার আলেম ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সঠিক ও সুশৃঙ্খল জাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের মতে, জাকাতের সঠিক ব্যবস্থাপনা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানবিক সহমর্মিতা ও ন্যায্য বণ্টনের এই ব্যবস্থা শক্তিশালী হলে সমাজে সাম্য ও কল্যাণের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।