মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়খাল পুনখননের সঙ্গে মাছ চাষ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে শিগগিরই

খাল পুনখননের সঙ্গে মাছ চাষ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে শিগগিরই

icon
দর্পণ টিভি লন্ডন
খাল পুনখননের সঙ্গে মাছ চাষ ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে শিগগিরই

দেশজুড়ে খাল পুনখনন কার্যক্রমের পাশাপাশি খালে মাছ চাষ এবং খালপাড়ে বিভিন্ন ধরনের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, পুষ্টি চাহিদা পূরণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী জানান, পরিকল্পিতভাবে খাল পুনখনন করা হলে সেখানে মাছ চাষের সুযোগ সৃষ্টি হবে এবং খালপাড়ে বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এতে একদিকে পরিবেশ সুন্দর ও সবুজ হবে, অন্যদিকে মানুষের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। মন্ত্রী বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত বর্তমান সরকার নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনখনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, আগামী ১৬ মার্চ থেকে এই কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত খাল পুনখনন, মাছ চাষ এবং বৃক্ষরোপণ একসঙ্গে বাস্তবায়িত হলে তা পরিবেশ সুরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের কল্যাণমুখী এমন উদ্যোগই পারে প্রকৃতি ও উন্নয়নের মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি করতে।