বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নের ভিত্তি, সিলেট উইমেন চেম্বারের আলোচনা সভা অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নের ভিত্তি, সিলেট উইমেন চেম্বারের আলোচনা সভা অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নের ভিত্তি, সিলেট উইমেন চেম্বারের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নেতৃত্ব ও অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা আয়োজন করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

রোববার ৮ মার্চ নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।

অনুষ্ঠানে পরিচালক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী এবং গাজী জিনাত আফজার যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলাশ ইলেকট্রনিকস গ্রুপের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মুকিত।

বিশেষ অতিথির বক্তব্যে আবদুল মুকিত বলেন, সমাজ ও অর্থনীতির অগ্রগতিতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে নারীরা ইতোমধ্যে নিজেদের সক্ষমতার শক্ত প্রমাণ রেখেছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, মর্যাদাপূর্ণ অবস্থান এবং সমান অধিকার প্রতিষ্ঠার সঙ্গেও এটি গভীরভাবে সম্পর্কিত।

পরিচালক সামা হক চৌধুরী বলেন, নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজন সাহস, প্রশিক্ষণ এবং সহায়ক পরিবেশ। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে নারীরা শুধু নিজেদেরই নয়, দেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে সক্ষম হন। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস কেবল একটি প্রতীকী দিন নয়, বরং নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের দিন।

সভাপতির বক্তব্যে লুবানা ইয়াছমিন শম্পা বলেন, বর্তমান সময়ে নারীরা আত্মবিশ্বাস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করছেন। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক যোগাযোগ জোরদারে সিলেট উইমেন চেম্বার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একজন শিক্ষিত ও সচেতন নারী একটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে পারে। তাই নারীর শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা মানে দেশের ভবিষ্যতের ভিত্তি শক্ত করা।

তিনি আরও বলেন, নারীরা সুযোগ পেলে যে কোনো ক্ষেত্রেই সফল হতে পারেন। প্রয়োজন শুধু সহযোগিতা, আত্মবিশ্বাস এবং একটি সহায়ক সামাজিক পরিবেশ। সমাজের প্রতিটি স্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হলে দেশ আরও সমৃদ্ধ ও এগিয়ে যাবে।

সভায় উইমেন চেম্বারের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাইমা সুলতানা চৌধুরী, রেহেনা ফারুক শিরিন, তাহমিনা হাসান চৌধুরী, আসমা উল হাসনা খান, শাহানা আক্তারসহ চেম্বারের সদস্যরা।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনের পথ। নারীর অগ্রযাত্রা যত শক্তিশালী হবে, দেশের উন্নয়নের পথ ততই আলোকিত হবে।