বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়ঈদুল ফিতরে গণমাধ্যমকর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি চাইল বিএসআরএফ

ঈদুল ফিতরে গণমাধ্যমকর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি চাইল বিএসআরএফ

icon
দর্পণ টিভি লন্ডন
ঈদুল ফিতরে গণমাধ্যমকর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি চাইল বিএসআরএফ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ। সংগঠনটির নেতারা মনে করেন, সাংবাদিকদের জন্য বিদ্যমান ছুটির সময়সীমা অন্য খাতের তুলনায় কম হওয়ায় এটি বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করছে।

এ বিষয়ে রোববার ৮ মার্চ সংগঠনটির সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে টানা সাত দিনের সরকারি ছুটি থাকবে এবং তা চলবে ২৩ মার্চ পর্যন্ত। কিন্তু একই সময়ে সংবাদপত্রে কর্মরত গণমাধ্যমকর্মীরা মাত্র তিন দিনের ছুটি পান, যা তাদের দৃষ্টিতে ন্যায্য নয়।

নেতারা আরও উল্লেখ করেন, ঈদের সময় সাধারণত পত্রিকা বিক্রির জন্য হকাররা মাঠে থাকেন না। ফলে ওই সময় সংবাদপত্র প্রকাশনা কার্যক্রম সীমিত হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় এনে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের কাছে ঈদ উপলক্ষে সংবাদপত্র পাঁচ দিন বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।

বিএসআরএফের নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার অধিকার তাদেরও রয়েছে। তাই মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত ছুটির ব্যবস্থা করা সময়ের দাবি।

তাদের মতে, সাংবাদিকদের জন্য ন্যায্য ছুটির ব্যবস্থা নিশ্চিত করা হলে পেশাগত উদ্যম ও কর্মস্পৃহাও আরও বৃদ্ধি পাবে।