মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়জ্বালানি আতঙ্কে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ভিড় কমার লক্ষণ নেই

জ্বালানি আতঙ্কে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ভিড় কমার লক্ষণ নেই

icon
দর্পণ টিভি লন্ডন
জ্বালানি আতঙ্কে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ভিড় কমার লক্ষণ নেই

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তেল সংকটের গুঞ্জনে অনেক চালক আগেভাগেই জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসছেন পেট্রোল পাম্পে, ফলে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি।

শনিবার ৭ মার্চ দুপুরে রাজধানীর বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনসহ আশপাশের বেশ কয়েকটি পাম্পে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, পাম্পের সামনে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নির্ধারিত পরিমাণ তেল সংগ্রহ করছেন।

মহাখালী এলাকা থেকে আসা মোটরসাইকেল চালক আশিকুজ্জামান চয়ন জানান, প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি তেল নিতে পেরেছেন। তবে তাকে মাত্র তিনশ টাকার জ্বালানি দেওয়া হয়েছে।

আরেক মোটরসাইকেল চালক রাব্বি বলেন, কয়েকদিন ধরে পাম্পগুলোতে ভিড় দেখে তেল নেওয়া হয়নি। ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে তখন তেল নেবেন। কিন্তু বিভিন্ন পাম্পে তেল শেষ হয়ে যাওয়ার খবর শুনে বাধ্য হয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হয়েছে। তার মতে, গাড়িতে তেল না থাকলে চলাচলই কঠিন হয়ে পড়ে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বিভিন্ন পাম্প এলাকায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসি জ্বালানি তেল সংগ্রহে নতুন নিয়ম নির্ধারণ করেছে। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেল একবারে দুই লিটার, প্রাইভেটকার দশ লিটার, এসইউভি জিপ বা মাইক্রোবাসে বিশ থেকে পঁচিশ লিটার, পিকআপ ও লোকাল বাসে সত্তর থেকে আশি লিটার এবং দূরপাল্লার বাস ট্রাক বা কনটেইনারবাহী যানবাহনে দুইশ থেকে দুইশ বিশ লিটার পর্যন্ত তেল নেওয়া যাবে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রাজধানীর একটি পেট্রোল পাম্প পরিদর্শনের সময় বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, যা অস্বাভাবিক নয়। তবে তিনি আশ্বস্ত করে বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।

তিনি আরও জানান, গত কয়েকদিনে আগের তুলনায় কয়েকগুণ বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন বলেও উল্লেখ করেন তিনি। জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। পরিস্থিতি বিবেচনায় সরকার সমন্বয়ের চেষ্টা করছে এবং আপাতত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান।

অন্যদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদও বিভিন্ন পাম্প পরিদর্শন করে জনগণকে প্রয়োজনের বেশি তেল না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অস্থিরতার সময় আতঙ্ক নয়, সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই সবচেয়ে বড় শক্তি। কারণ প্রয়োজনের অতিরিক্ত মজুত নয়, বরং সবার জন্য ন্যায্য ব্যবহারের মনোভাবই একটি দেশের চলমান জীবনযাত্রাকে স্থিতিশীল রাখতে পারে।