মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়৯ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

৯ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

icon
দর্পণ টিভি লন্ডন
৯ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

কৃষকদের জন্য সরকারি সেবা সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে পরীক্ষামূলকভাবে দেশের নয়টি উপজেলায় চালু হতে যাচ্ছে ডিজিটাল কৃষক কার্ড কর্মসূচি। কৃষি খাতে আধুনিক ব্যবস্থাপনা চালু করা এবং কৃষকদের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, কর্মসূচির প্রাক পাইলট ধাপে আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচিত উপজেলাগুলোর সব ধরনের কৃষকের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এসব তথ্য যাচাই বাছাই শেষে নির্দিষ্ট ব্লকের কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে।

প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের নয়টি উপজেলাকে এই পরীক্ষামূলক কর্মসূচির জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর এবং কক্সবাজারের টেকনাফ।

সরকারি সূত্র জানিয়েছে, প্রাক পাইলট এবং পাইলট পর্যায়ের অভিজ্ঞতা বিশ্লেষণ করে আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় এই ডিজিটাল কৃষক কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই কার্ড চালু হলে কৃষি ভর্তুকি, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সহায়তা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া সহজ হবে। এতে কৃষি খাতে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত কৃষকেরা দ্রুত ও নির্ভুলভাবে সরকারি সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষামূলক কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ কৃষকদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।