মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব সরকারের

বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব সরকারের

icon
দর্পণ টিভি লন্ডন
বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব সরকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলের জন্য রাখার প্রস্তাব দিয়েছে সরকার। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে এ পদে প্রার্থী নির্ধারণের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতি সম্মান দেখিয়ে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিরোধী দলের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করা হয়েছে এবং তাদের প্রার্থী নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন শুরু করতে সরকার আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদেই প্রার্থী দেওয়ার সাংবিধানিক সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক আস্থার পরিবেশ জোরদারের লক্ষ্যে সরকার ভিন্ন অবস্থান নিয়েছে।

সরকারের এ উদ্যোগ সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণমূলক পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলকে গুরুত্বপূর্ণ সাংসদীয় পদে যুক্ত করা হলে সংসদে কার্যকর বিতর্ক ও জবাবদিহিতা আরও শক্তিশালী হতে পারে।

সংসদীয় গণতন্ত্রে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থাই স্থিতিশীলতার মূলভিত্তি। ডেপুটি স্পিকার পদ নিয়ে এ প্রস্তাব সেই ভিত্তিকে আরও দৃঢ় করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।