মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাযা ও বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাযা ও বিক্ষোভ সমাবেশ

icon
দর্পণ টিভি লন্ডন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাযা ও বিক্ষোভ সমাবেশ

মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১ মার্চ রাত পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তন চত্বরে এ জানাযা অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জানাযার ইমামতি করেন ডাকসুর সহসভাপতি আবু সাদিক কায়েম।

জানাযা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, মুসলিম বিশ্বের বিভক্তি বৈশ্বিক পরিসরে নিপীড়নের একটি বড় কারণ। তিনি মুসলিম বিশ্বের যুবসমাজ ও রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে অন্যায়, নিপীড়ন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থানের কথা তুলে ধরা হয়।

তিনি আরও বলেন, আদর্শিক মতপার্থক্য থাকলেও মানবিক ও ন্যায়ের প্রশ্নে একসঙ্গে দাঁড়ানো প্রয়োজন। একই সঙ্গে তিনি ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর ও রাখাইনের মুসলমানদের প্রসঙ্গ উল্লেখ করে সংহতি প্রকাশ করেন।

সমাবেশ থেকে ডাকসু ছয় দফা দাবি উত্থাপন করে। দাবির মধ্যে রয়েছে অবিলম্বে সহিংসতা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে জবাবদিহি নিশ্চিত করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, স্বচ্ছ তদন্ত, মানবিক সহায়তা জোরদার এবং সংলাপের মাধ্যমে সংঘাত নিরসন।

এর আগে একই দিন দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে খবর প্রকাশিত হয়। তিনি দীর্ঘদিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ কর্মসূচি মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলির প্রতি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব রাজনীতির প্রতিটি অভিঘাত যে তরুণ প্রজন্মের মনোজগতে প্রতিধ্বনি তোলে, তারই আরেকটি দৃশ্যমান প্রকাশ ঘটল ক্যাম্পাসে।