মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

icon
দর্পণ টিভি লন্ডন
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি জোরদারের নির্দেশ দিয়েছেন।

রবিবার ১ মার্চ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে ইরানকেন্দ্রিক পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থা পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রবাসীদের নিরাপত্তা, কূটনৈতিক যোগাযোগ এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সহায়তা ও ব্যবস্থাপনা সম্পর্কেও প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজ নিচ্ছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। তার নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি তদারক করছেন। প্রবাসীকল্যাণমন্ত্রীও সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে কার্যালয়ে যোগ দেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন।

বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানানো হয়।

চলমান আঞ্চলিক অস্থিরতার এই সময়ে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি, তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকা আশ্বাস জোগায় দেশের ভেতরে ও বাইরে থাকা কোটি মানুষের হৃদয়ে।