মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়রমজানের পরই শুরু সিটি করপোরেশন নির্বাচন, জানালেন ইসি মাছউদ

রমজানের পরই শুরু সিটি করপোরেশন নির্বাচন, জানালেন ইসি মাছউদ

icon
দর্পণ টিভি লন্ডন
রমজানের পরই শুরু সিটি করপোরেশন নির্বাচন, জানালেন ইসি মাছউদ

রমজান শেষে স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ধারাবাহিকভাবে বিভিন্ন সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এ প্রক্রিয়া সারা বছর ধরে চলবে।

রবিবার ১ মার্চ রাজধানীতে রিপোটার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। রমজান মাস শেষ হওয়ার পরপরই সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে। একটির পর একটি সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামগ্রিকভাবে ভালো হয়েছে। তবে নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সবসময়ই সুযোগ থাকে। কমিশন নিজেদের ঘাটতি খতিয়ে দেখছে এবং ভবিষ্যতে আরও মানোন্নয়ন সম্ভব কি না তা নিয়ে কাজ করছে।

তিনি ইঙ্গিত দেন, নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে কমিশন আত্মসমালোচনার জায়গা থেকেও মূল্যায়ন করছে।

নির্বাচন কমিশনের এই ঘোষণায় স্থানীয় সরকার পর্যায়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় সময়মতো নির্বাচন আয়োজনই সবচেয়ে বড় অঙ্গীকার, আর সেই অঙ্গীকার পূরণেই কমিশনের প্রস্তুতির বার্তা সামনে এলো।