মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমজাতীয়পুলিশের পোশাক পরিবর্তনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পোশাক পরিবর্তনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
পুলিশের পোশাক পরিবর্তনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন পোশাক চালুর অনুরোধ জানানো হয়েছে উল্লেখ করে সাংবাদিকরা এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্ত্রী জানান, বিষয়টি পর্যালোচনায় রয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ সময় তিনি পুলিশের জনবল বৃদ্ধির বিষয়েও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে দ্রুত আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযথ পরীক্ষার মাধ্যমে তা সম্পন্ন করা হবে। পাশাপাশি সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার নিয়োগের বিষয়টিও নির্ধারিত সময়ে জানানো হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়াতে জনবল ও কাঠামোগত বিষয়ে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। কার্যকর ও পেশাদার পুলিশিং নিশ্চিত করাই এ উদ্যোগগুলোর মূল লক্ষ্য।