বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › স্থানীয় সংবাদ › তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো

তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো

icon
দর্পণ টিভি লন্ডন
তুবার বাবাকে তিন মাসের চিকিৎসায় রিহ্যাবে পাঠানো হলো

বরিশালের উজিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা তুবার বাবা অনিক সরদারকে চিকিৎসার জন্য একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তিনি তিন মাস চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর, দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা। পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় দুপুরে গাড়িতে করে অনিক সরদারকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিক সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত তার স্ত্রী যে কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে চান, সেই উদ্যোগে সহযোগিতা করা হবে। একই সঙ্গে তাদের বড় মেয়ে তুবা বিনতে অর্ণির পড়াশোনা অব্যাহত রাখার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

তুবার পড়াশোনার খোঁজ নিতে সোমবার তিনি নিজে তার বিদ্যালয়ে যান এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। শিক্ষকেরা তুবার পড়াশোনার প্রতি বিশেষ নজর রাখবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তুবার শিক্ষাজীবন চালিয়ে যেতে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তুবার জন্য একটি ব্যাংক হিসাব খোলার উদ্যোগও নেওয়া হয়েছে। কেউ তাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চাইলে ওই হিসাবে অর্থ পাঠাতে পারবেন বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর গভীর রাতে উজিরপুরের বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করার সময় স্থানীয় লোকজন অনিক সরদারকে আটক করেন। পরে তাকে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটে।

পরদিন শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তার মেয়ে তুবা। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে নিজের হাতে তাকে খাওয়ায় সে। ওই ঘটনার ভিডিও স্থানীয় এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি হয়।

আরও খবর
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সালুটিকর ভূমি অফিসে সেবার মানে সন্তুষ্ট সেবাপ্রার্থীরা, আন্তরিকতায় প্রশংসিত তহসিলদার
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
আরিফুল হক চৌধুরী মানেই উন্নয়ন,সিলেট ৪ এখন বড় প্রত্যাশার কেন্দ্রে
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার