মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি এসিল্যান্ড পদে নিয়োগের প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসএসসির ফল প্রকাশে নতুন সিদ্ধান্ত, প্রস্তুতি শেষ হতে পারে ২৮ জুলাই আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি জ্বালানি তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, পর্যাপ্ত মজুদ ও নতুন আমদানির তথ্য জানাল সরকার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস ডা. জুবাইদার এইচএসসির রুটিন পরিবর্তনের বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড হজযাত্রীদের জন্য সুখবর, কমল বিমান ভাড়া
হোমআন্তর্জাতিকতামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে রাজ্য সরকার

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে রাজ্য সরকার

icon
দর্পণ টিভি লন্ডন
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞার রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, স্বস্তিতে রাজ্য সরকার

ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার এ বিষয়ে প্রাথমিক আইনি স্বস্তি পেয়েছে।

সোমবার ১৩ জুলাই সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে বলা হয়, মাদ্রাজ হাইকোর্টের আগের নির্দেশটি আইনি দৃষ্টিকোণ থেকে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশ কার্যকরের নির্দেশ দিয়ে তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছিলেন। ওই আদেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে।

আবেদনে তামিলনাড়ু সরকার জানায়, প্রচলিত আইন ও বিধিমালায় নির্দিষ্ট শর্ত এবং নির্ধারিত স্থানে গবাদিপশু জবাইয়ের বিষয়ে বিধান রয়েছে। তাই বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে অসঙ্গত কোনো বিচারিক নির্দেশ কার্যকর করা হলে তা জটিলতা তৈরি করতে পারে।

মাদ্রাজ হাইকোর্টের রায়ে ১৯৭৬ সালের সরকারি আদেশ বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল। আদালত বলেছিলেন, গবাদিপশু সংরক্ষণ, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির স্বার্থে ওই আদেশ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের আলোকে গরু, বাছুর ও অন্যান্য গবাদিপশু সংরক্ষণে রাজ্যের দায়িত্বের বিষয়টিও তুলে ধরা হয়েছিল।

সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশের পর রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার নিয়ে তাৎক্ষণিক স্বস্তি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুসলিম নেতারা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসবের সময় শুধু সরকারি অনুমোদিত কসাইখানার ওপর নির্ভর করে বিপুল সংখ্যক পশু জবাই কার্যক্রম পরিচালনা করা বাস্তবসম্মত নয়।

তামিলনাড়ু সরকার আদালতে আরও জানায়, রাজ্যের পশু সংরক্ষণ আইন এবং কসাইখানা পরিচালনা সংক্রান্ত বিধিমালায় পশু জবাইয়ের স্থান ও শর্ত নির্ধারিত রয়েছে। তবে এসব আইনে পুরো রাজ্যজুড়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার কোনো বিধান নেই।

সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন আদেশের ফলে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের ওপর আপাতত স্থগিতাবস্থা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি শুনানিতে আদালতের সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে।

আরও খবর
ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা
ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি
আটকের সময় সরকার পতনের কথা বলেছেন পুলিশ সদস্য, রাহুল গান্ধীর দাবি
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায় নিয়ে জল্পনা, এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউরোপে তীব্র তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়াল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবীণরা
ইউরোপে তীব্র তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়াল, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবীণরা
৩৯ বছরেও দুর্দান্ত মেসি, ফুটবল বিশ্বে জোরালো হচ্ছে ২০৩০ বিশ্বকাপের আলোচনা
৩৯ বছরেও দুর্দান্ত মেসি, ফুটবল বিশ্বে জোরালো হচ্ছে ২০৩০ বিশ্বকাপের আলোচনা
নেবট্রার নতুন কমিটি গঠন, সভাপতি সিপার মিয়া, সম্পাদক দিলওয়ার হোসেন শিবলী
নেবট্রার নতুন কমিটি গঠন, সভাপতি সিপার মিয়া, সম্পাদক দিলওয়ার হোসেন শিবলী