বুধবার , ১৭ জুন ২০২৬
সাম্প্রতিক
পে স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিল জার্মানি নেইমারদের তুলে নিয়ে যাবে এলিয়েনরা, বিশ্বকাপ ঘিরে জ্যোতিষীর চাঞ্চল্যকর দাবি তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরুন প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে অভিযোগ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর ইরান চুক্তিতে উন্মোচিত হলো মার্কিন আধিপত্যের সীমা ওমান উপসাগর দিয়ে অবরোধ রেখা অতিক্রম করল একাধিক ইরানি জাহাজ ট্রাম্পের আচরণ বিশ্লেষণে মনোবিজ্ঞানীদের সহায়তা নিয়েছিল ইরান, দাবি প্রতিবেদন সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার সৌদিতে কর্মী ও ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না ডা শফিকুর রহমান অনলাইনে ফুটবল বিশ্বকাপের খেলা যেভাবে দেখবেন হাসিনাকে পুশইন করুন দেখি কত সাহস গোলটেবিলে বক্তারা ফি দিয়েও খেলা মিস গ্রাহকের টাকা গ্রামীণফোনের কাছে কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে প্রতিমন্ত্রী নুরুল হক নূর চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর জ্যাকেটের হাতায় বাংলাদেশের প্রতীক তুলে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন সঞ্জয় দেব যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় সমর্থন জানাল পাকিস্তান ও সৌদি আরব রোববার প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্প ও পাকিস্তানের, সতর্ক অবস্থানে তেহরান ইরানের বিরুদ্ধে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ, জবাবের ইঙ্গিত ট্রাম্পের কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি টিআইবির আহ্বান ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত
হোমজাতীয়পে স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের

পে স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের

icon
দর্পণ টিভি লন্ডন
পে স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে এ উদ্যোগকে সময়োপযোগী ও কল্যাণমুখী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই প্রতিক্রিয়া জানান।

সংগঠনের সভাপতি মো নুরুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং সময়োপযোগী বেতন কাঠামো নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটের অংশ হিসেবে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষণা করা হয়েছে। সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এই কাঠামোর আওতায় আসবেন। এটি আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নেতারা বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। এর ফলে কর্মস্পৃহা ও দায়িত্বশীলতা আরও বাড়বে বলে তারা মনে করেন।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ২০১৫ সালের বেতন কাঠামোয় বাতিল হওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সুবিধা নবম পে স্কেলে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।

নেতারা দাবি করেন, দীর্ঘদিনের আন্দোলন, আলোচনা এবং নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফল হিসেবেই নতুন বেতন কাঠামো ঘোষণার প্রক্রিয়া এগিয়েছে।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রশাসনিক দক্ষতা এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।