রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনি এলাকা মোকামতলায় নবগঠিত দুটি ইউনিয়নের নাম নিয়ে সংসদে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সীমান্ত ও দিগন্ত নামে দুটি ইউনিয়নের নাম তার দুই সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে। বিষয়টি নিয়ে সোমবার সংসদে বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। একই নামে নতুন দুটি ইউনিয়ন গঠিত হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

অভিযোগে বলা হয়, সীমান্ত ও দিগন্ত নামকরণ প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এছাড়া তার এলাকায় মীরবাড়ি নামে আরেকটি ইউনিয়ন গঠন নিয়েও প্রশ্ন ওঠে, যা তার পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিল রয়েছে।

জানা যায়, মোকামতলা উপজেলায় সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত ইউনিয়ন এবং দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। পাশাপাশি স্বর্ণগ্রাম নামে আরেকটি নতুন ইউনিয়ন এবং মোকামতলা এলাকার অংশ নিয়ে পৌরসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এসব বিষয়ে জেলা প্রশাসকের গেজেটও জারি করা হয়েছে।

আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের নাম জেলা প্রশাসক নির্ধারণ করেন এবং কোনো ব্যক্তির নামে নামকরণ না করার বিধান রয়েছে বলে সংসদে উল্লেখ করা হয়।

এই বিষয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ তুলে বলেন, একজন প্রতিমন্ত্রীর এলাকায় পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়নের নামকরণ করা হয়েছে, যা প্রশাসনিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

তবে সংসদে বক্তব্য দিয়ে অভিযোগ অস্বীকার করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইউনিয়নগুলোর নাম স্থানীয় ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে রাখা হয়েছে এবং এর সঙ্গে তার পরিবারের সদস্যদের নামের কোনো সম্পর্ক নেই।

তিনি দাবি করেন, সীমান্ত ইউনিয়নটি সীমান্তবর্তী এলাকার কারণে এবং দিগন্ত ইউনিয়ন দূরবর্তী অবস্থানের কারণে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকা সম্পূর্ণ কাকতালীয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নামকরণ করা হতো তবে জেলা প্রশাসকের কাছে সরাসরি নির্দেশ দেওয়া যেত, যা হয়নি। তিনি বিষয়টিকে কাকতালীয় মিল হিসেবে উল্লেখ করেন এবং সমালোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেন।