বুধবার , ১৭ জুন ২০২৬
সাম্প্রতিক
পে স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিল জার্মানি নেইমারদের তুলে নিয়ে যাবে এলিয়েনরা, বিশ্বকাপ ঘিরে জ্যোতিষীর চাঞ্চল্যকর দাবি তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরুন প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী মূল্যবোধে আঘাত হানছে অভিযোগ ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর ইরান চুক্তিতে উন্মোচিত হলো মার্কিন আধিপত্যের সীমা ওমান উপসাগর দিয়ে অবরোধ রেখা অতিক্রম করল একাধিক ইরানি জাহাজ ট্রাম্পের আচরণ বিশ্লেষণে মনোবিজ্ঞানীদের সহায়তা নিয়েছিল ইরান, দাবি প্রতিবেদন সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার সৌদিতে কর্মী ও ভিসা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না ডা শফিকুর রহমান অনলাইনে ফুটবল বিশ্বকাপের খেলা যেভাবে দেখবেন হাসিনাকে পুশইন করুন দেখি কত সাহস গোলটেবিলে বক্তারা ফি দিয়েও খেলা মিস গ্রাহকের টাকা গ্রামীণফোনের কাছে কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে প্রতিমন্ত্রী নুরুল হক নূর চট্টগ্রাম কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর জ্যাকেটের হাতায় বাংলাদেশের প্রতীক তুলে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন সঞ্জয় দেব যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় সমর্থন জানাল পাকিস্তান ও সৌদি আরব রোববার প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্প ও পাকিস্তানের, সতর্ক অবস্থানে তেহরান ইরানের বিরুদ্ধে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ, জবাবের ইঙ্গিত ট্রাম্পের কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি টিআইবির আহ্বান ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত
হোমজাতীয়দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় প্রভাব বা হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হবে প্রকৃত সুবিধাভোগীদের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং তা স্বচ্ছভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন সংশোধিত গাইডলাইন ২০২৬ চূড়ান্ত করা হয় এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬ এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের অর্থ কোনো অবস্থাতেই পরিবারের পুরুষ সদস্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারবে না। এ বিষয়ে কঠোর নজরদারি ব্যবস্থা রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সুবিধাভোগীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে এবং প্রকল্পের কার্যক্রম ধারাবাহিকভাবে পর্যালোচনা করা হবে।

তিনি জানান, ২০২৬ ২৭ অর্থবছরের জন্য এই কর্মসূচিতে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং ধীরে ধীরে তা সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বাজেটের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, এই কর্মসূচির আওতায় কোনো পরিবারই বাদ পড়বে না। ঘরে ঘরে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে নীতিমালা আরও উন্নত করা হয়েছে।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সমাজকল্যাণ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।