রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমঅপরাধ ও আইনশৃঙ্খলাবাড্ডায় নির্মাণাধীন ভবনের সামনে গুলির ঘটনা, এনসিপির অফিসে হামলার খবর ভুয়া

বাড্ডায় নির্মাণাধীন ভবনের সামনে গুলির ঘটনা, এনসিপির অফিসে হামলার খবর ভুয়া

icon
দর্পণ টিভি লন্ডন
বাড্ডায় নির্মাণাধীন ভবনের সামনে গুলির ঘটনা, এনসিপির অফিসে হামলার খবর ভুয়া

রাজধানীর বাড্ডা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এনসিপির অফিসে গুলির যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাতে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিরুল আমিন জানান, ঘটনাস্থলে রয়েল মিশন নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ চলছিল। কিছুদিন ধরে ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ফোনে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার রাতে মেহেদীর লোক পরিচয়ে কিছু দুর্বৃত্ত নির্মাণাধীন ভবনের সামনে গিয়ে গুলি ছোড়ে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে একটি টিম কাজ করছে। মেহেদী ও তার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, মেহেদী বর্তমানে দেশের বাইরে থাকে।

এদিকে এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। তবে এটি নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেই মনে হচ্ছে।

পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।