বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › আন্তর্জাতিক › আইন লঙ্ঘনের অভিযোগে সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি আটক, ১৪ হাজারের বেশি প্রবাসী বহিষ্কারের তথ্য

আইন লঙ্ঘনের অভিযোগে সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি আটক, ১৪ হাজারের বেশি প্রবাসী বহিষ্কারের তথ্য

icon
দর্পণ টিভি লন্ডন
আইন লঙ্ঘনের অভিযোগে সৌদিতে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি আটক, ১৪ হাজারের বেশি প্রবাসী বহিষ্কারের তথ্য

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত এক সপ্তাহের অভিযানে ১৪ হাজারের বেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সব অঞ্চলে যৌথ মাঠপর্যায়ের অভিযানে মোট ১৮ হাজার ২০০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১ হাজার ৪৪২ জন আবাসন আইন, ৩ হাজার ৯৩১ জন সীমান্ত আইন এবং ২ হাজার ৮২৭ জন শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা নজরদারিতে রাখা হয়। এ সময় ১ হাজার ৭৬২ জনকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিক। পাশাপাশি অবৈধ পথে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ৪৬ জনকে আটক করার কথাও জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় প্রদান, নিয়োগ বা আত্মগোপনে সহায়তার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বর্তমানে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসী আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘন সংক্রান্ত আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ৪৪৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৪ জন নারী।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮ হাজার ৬৮৫ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৩ হাজার ১১ জনের ভ্রমণ বুকিং সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যে ১৪ হাজার ৪৫১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা নিয়োগে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং অপরাধের তথ্য জনসমক্ষে প্রকাশসহ কঠোর শাস্তির বিধান রয়েছে। মন্ত্রণালয়ের মতে, এসব অপরাধ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত এবং তা আস্থাভঙ্গ ও নৈতিকতার পরিপন্থী।

আরও খবর
২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান
২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান
যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
লন্ডনের হাউস অব কমন্সে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা
লন্ডনের হাউস অব কমন্সে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা
সৌদিতে মৃত্যুদণ্ডের খবরের পর উৎকণ্ঠায় সুইটির পরিবার, আগের দিন কথা হয় বাবার সঙ্গে
সৌদিতে মৃত্যুদণ্ডের খবরের পর উৎকণ্ঠায় সুইটির পরিবার, আগের দিন কথা হয় বাবার সঙ্গে
৭ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছর বয়সী তরুণীর বাগদান, ভারতজুড়ে আলোচনা
৭ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছর বয়সী তরুণীর বাগদান, ভারতজুড়ে আলোচনা
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া
লন্ডনে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
লন্ডনে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত