রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতি ও কূটনীতিইদ আল ইতিহাদ উপলক্ষে আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা

ইদ আল ইতিহাদ উপলক্ষে আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা

icon
দর্পণ টিভি লন্ডন
ইদ আল ইতিহাদ উপলক্ষে আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস ইদ আল ইতিহাদ উপলক্ষে দেশটির শাসকেরা ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা দিয়েছেন। বুধবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কর্মসূচির আওতায় দেশজুড়ে বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতি বছর ঈদসহ প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে এ ধরনের ক্ষমা ঘোষণা করা হয়। এর উদ্দেশ্য হিসেবে ক্ষমাশীলতা, সমাজে পুনরায় একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

কর্মকর্তাদের বরাতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫ সালের শেষের দিকে ঘোষিত ক্ষমা কর্মসূচির আওতায় বিপুল সংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এতে তারা পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পান।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। দিনটি ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতসমূহের ঐক্যকে স্মরণ করে।