বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ★ মাছের ঘের উচ্ছেদ ঘিরে লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, অস্বীকার যুবদল নেতার ★ জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত ★ আজকের পূর্ণিমার চাঁদ ‘হান্টার্স মুন’ জানুন নামকরণের ইতিহাস ★ ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ★ জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ ভিত্তিহীন সংবাদের ভয়ে নয়, সততা ও সাহসিকতায় এগিয়ে চলুক প্রশাসন ★ জমি কেনার আগে জাল দলিল শনাক্তে যে ৯টি বিষয় যাচাই করবেন ★ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে ★ টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস, আদালত ও ব্যাংক ★ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি ★ বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ★ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ★ এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু ★ তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ★ ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাবে সরকারের অনুমোদন ★ সিলেট সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৪৮ বিজিবির জোরালো অভিযান, ২৪ লাখ টাকার বেশি মালামাল জব্দ ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা ★ সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার ★ সিলেট সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান, ভারতীয় সিগারেট-মহিষসহ প্রায় ১৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ ★ ২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান ★ যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ★ গোয়াইনঘাটে সালুটিকর পুলিশের বড় অভিযান, ২৩ লাখ টাকার ভারতীয় বিস্কিট ও ট্রাক জব্দ, আটক ১ ★ অপরাধ দমন ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম ★
হোম › আন্তর্জাতিক › সুদান সীমান্তের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত ৭২

সুদান সীমান্তের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত ৭২

icon
হেলাল আহমদ
সুদান সীমান্তের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত ৭২

সুদান ও মিশর সীমান্তবর্তী একটি স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার পর খনি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা দেখা দেয়। তবে হামলার ঘটনা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুদানের যুদ্ধকালীন নৃশংসতার তথ্য নথিভুক্তকারী অধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স এই হামলার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে দায়ী করেছে।

সংস্থাটি রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, মিশরীয় যুদ্ধবিমান সুদানের উত্তর ওয়াদি এলাকায় বেসামরিক খনি শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সংঘটিত এই হামলার তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। এ বিষয়ে মিশর সরকারও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

স্বর্ণসমৃদ্ধ পাহাড়ি সীমান্ত অঞ্চল জাবাল আল উকাইদাতে চলতি বছরে এটি দ্বিতীয় বিমান হামলার ঘটনা। এর আগে গত জুনে একই স্বর্ণখনি এলাকায় বিমান হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। ওই হামলার জন্যও মিশরকে দায়ী করা হয়েছিল।

তবে আগের হামলার পর মিশরীয় সামরিক বাহিনী জানিয়েছিল, নিজেদের সীমান্তের ভেতরে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানো হয়েছে।

সুদান ও মিশরের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সম্পদসমৃদ্ধ হালায়েব ত্রিকোণ অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে উভয় দেশ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় অধিকার সংগঠনগুলোর প্রকাশিত ছবিতে হামলাস্থলে ধ্বংসস্তূপের মধ্যে বহু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। কিছু মরদেহ কাফনে মোড়ানো অবস্থায় ছিল। ওই এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন খনি শ্রমিকরাও।

আরও খবর
২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান
২২ নভেম্বর লন্ডনে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস, উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান
যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
যুক্তরাজ্যে বর্ণাঢ্য আয়োজনে নেবট্রার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
লন্ডনের হাউস অব কমন্সে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা
লন্ডনের হাউস অব কমন্সে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা
সৌদিতে মৃত্যুদণ্ডের খবরের পর উৎকণ্ঠায় সুইটির পরিবার, আগের দিন কথা হয় বাবার সঙ্গে
সৌদিতে মৃত্যুদণ্ডের খবরের পর উৎকণ্ঠায় সুইটির পরিবার, আগের দিন কথা হয় বাবার সঙ্গে
৭ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছর বয়সী তরুণীর বাগদান, ভারতজুড়ে আলোচনা
৭ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছর বয়সী তরুণীর বাগদান, ভারতজুড়ে আলোচনা
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মকিস মনসুর, সাধারণ সম্পাদক আশরাফ মিয়া
লন্ডনে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
লন্ডনে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত